
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং মাজার এলাকায় জ্বালানি তেলবাহী গাড়ির (বাউচার) সঙ্গে যমুনা টেলিভিশনের গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই সাংবাদিকসহ তিনজন আহত হয়েছে।
সংবাদ সংগ্রহের জন্য কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন স্টাফ রিপোর্টার জিয়াদ আহমেদ, ক্যামেরাপারসন নাসির উদ্দিন ও গাড়িচালক মিন্টু।
চকরিয়া থানার ওসি বখতেয়ার চৌধুরী জানান, যমুনা টেলিভিশনের গাড়িটি কুতুপালং ক্যাম্পে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং মাজার এলাকায় জ্বালানি তেলবাহী গাড়ির (বাউচার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেলিভিশনের গাড়িতে থাকা দুই সাংবাদিকসহ তিনজন আহত হন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় তেলবাহী গাড়িটি আটক করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner