ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ৬ দিন

কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ৬ দিন

নিউজ ডেক্স: রক্ষণাবেক্ষণের জন্য কর্ণফুলী টানেলে যানবাহন চলাচল সীমিত থাকবে ৬ দিন। কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল এ তথ্য জানান।

তিনি বলেন, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যান চলাচল সীমিত থাকবে। এ সময় প্রয়োজন অনুযায়ী উভয় প্রান্তে টিউবে ট্রাফিক ডাইভারসনের ব্যবস্থা করা হবে।
২০২৩ সালের ২৯ অক্টোবর টানেল উদ্বোধনের পর যানবাহন চলাচল উন্মুক্ত করা হয়। বর্তমানে দৈনিক প্রায় ৪ হাজার গাড়ি চলাচল করে টানেল দিয়ে। কিন্তু কর্ণফুলী টানেলের সমীক্ষা অনুযায়ী, ২০২০ সালে টানেল চালু হলে দিনে ২০ হাজার ৭১৯টি যানবাহন চলাচলের কথা ছিল। টানেল চালু হয় ২০২৩ সালের অক্টোবরে। পরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এই প্রক্ষেপণ কমিয়ে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ১৮ হাজার ৪৮৫টি গাড়ি চলার পূর্বাভাস দেয়। টানেল চালুর ২২ মাস পার হতে চললেও এখনও একদিনের জন্যও পূর্বাভাস অনুযায়ী গাড়ি চলাচল করেনি।

১০ হাজার ৬৮৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে এ টানেল নির্মাণ করা হয়। ব্যয়ের মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!