
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদরের বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। আজ ১ অক্টোবর মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী।
জানা যায়, বটতলী মোটর ষ্টেশনের আইস পার্ক শপিং মলের নিচ তলায় নুরুল ইসলামের দোকান, আরকান হোটেলে নিচে আল আমিনের দোকান ও আব্দুর রহিমের দোকান থেকে বিক্রিয় নিষিদ্ধ প্রায় ৩০ হাজার টাকার বিদেশী সিগারেট জব্দ করা হয়। পরে দোকানদারের কাছ থেকে মুছলেখা নিয়ে সিগারেটগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

দেশে বিক্রয় নিষিদ্ধ বিদেশী সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান লোহাগাড়া উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ শের আলী।
Lohagaranews24 Your Trusted News Partner