ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | ওমান প্রবাসী ৪ ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার

ওমান প্রবাসী ৪ ভাইয়ের লাশ দেশে আসছে মঙ্গলবার

নিউজ ডেক্স: ওমানের আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় দুর্ঘটনায় নিহত রাঙ্গুনিয়ার চার ভাইয়ের লাশ মঙ্গলবার (১৯ মে) দেশে আসতে পারে। 

গত মঙ্গলবার (১২ মে) বিকেলে পার্কিংয়ে গাড়ি চালু থাকা অবস্থায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েলে তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) সকালে গাড়ির ভিতর থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন, রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বন্দাররাজা পাড়ার প্রয়াত মোহাম্মদ হাসানের ছেলে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার কারণে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে।
সেই গ্যাস শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের মৃত্যু হতে পারে। তবে পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
‎বেঁচে থাকা একমাত্র ভাই মো. এনাম জানান, মো. রাশেদ (৩৫) বিবাহিত, তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মো. শাহেদ (৩২) বিবাহিত, ছোট দুই ভাই মো. সিরাজ (২৭) ও মো. শহিদ (২৪) দেশে এসে বিয়ে করার কথা ছিল। এজন্য তারা কেনাকাটা করতে গিয়েছিলেন। ১৩ মে রাতের ফ্লাইটে তারা দেশে ফিরতেন।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। আজ সংসদ সদস্য মহোদয় ওই পরিবারে গিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আগামী মঙ্গলবার লাশ দেশে আসার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!