
নিউজ ডেক্স : হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এলাকায় ২৭ নভেম্বর মঙ্গলবার ‘মেসার্স সিরাজ ম্যানুফেকচারার’ ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ ট্রাক নিষিদ্ধ কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
তিনি জানান, ইট ভাটায় কয়লা থাকার কথা। কিন্তু এখানে কোনো কয়লা পাওয়া যায়নি। ইট ভাটায় কাঠ জ্বালিয়ে ইট তৈরি নিষিদ্ধ হলেও এ প্রতিষ্ঠান কাঠ ব্যবহার করে আসছিল। তাই কাঠগুলো জব্দ করে পরবর্তীতে আর ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner