
_____ফিরোজা সামাদ_____
তোমার প্রেমে সাহারাকে অামি
সাজাই সবুজ অরণ্যে
মরুভূমিতে পাথরে ফোটাই ফুল
যেথায় ভ্রমর ফুলের কানে গুঞ্জুরিয়ে গায়
জীবনের গান,
অামি হয়ে যাই পাহারের বুক চিরে উচ্ছল ঝর্না,
কুলকুল বয়ে যাই অজানার পথে এঁকেবেঁকে,
অতঃপর স্বচ্ছ সরোবর !!

সেথায় শতোকোটি পদ্মফুটে ,
পাখিরা গান গায় কিচিরমিচির ,
জোছনাকুমারী অালোকিত করে অরণ্য,
বৃষ্টিস্নাত সবুজ অাঁচল জড়িয়ে…
সাগরের ঝড়ো হাওয়া গায়ে মেখে ,
তুমি অামি হারিয়ে যাই …..
কবিতার ছন্দে গাঁথা মায়াবী সন্ধ্যায় –
কোনো এক স্বপ্নময় ফাগুন বসন্তে,
যেথায় বসন্ত কভু অাসেনা ফিরে !!
Lohagaranews24 Your Trusted News Partner