
নিউজ ডেক্স : লামায় বসতবাড়ি সংলগ্ন বাগানে ছেলের লাশ পড়ে থাকতে দেখে মা ফাতেমা বেগম চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে জনপ্রতিনিধি ও লামা থানায় খবর দেয়া হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. সায়েদুল ইসলাম (২৬) উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাস্টার পাড়া এলাকার মুকবুল হোসেন প্রকাশ জাবের ও ফাতেমা বেগমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হক বলেন, খবর পাওয়া মাত্র অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা এসে লাশটি বাড়ির আঙ্গিনায় পাই। পরে নিহতের প্রাথমিক সুরতহাল শেষে বিকেলে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner