
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক কৃষকের ২টি গরু নিয়ে গেছে চোরেরা। বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাতে উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আলী মাস্টারের পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর।
ক্ষতিগ্রস্থ কৃষকের নাম মো. রাসেল। তিনি জানান, ঘটনার রাত ১টার দিকে গরুগুলো গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ধারণা করা হচ্ছে ভোররাতে চোরেরা গরু ২টি নিয়ে যায়। সকালে গোয়াল ঘরের তালা ভাঙ্গা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। গরু ২টির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই শফিউল্লাহ জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Lohagaranews24 Your Trusted News Partner