
নিউজ ডেক্স : হরতালের আগের রাতে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া থানা জামায়াতের আমিরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) গভীর রাতে বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় জামায়াত আমির আবুল মনছুরের বাসায় অভিযান চালানো হয়।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, হরতালে আবুল মনছুরের নেতৃত্বে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে এবং আরও দুই জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
তিনজনের বিরুদ্ধে আগের মামলা আছে কিনা যাচাইবাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
মাস তিনেক আগে বাকলিয়ায় ইসলামী ছাত্রীসংস্থার বিতর্কিত লিফলেট বিলির সময় আবুল মনছুরের মেয়েকে আটক করা হয়েছিল বলে ওসি জানিয়েছেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner