
নিউজ ডেক্স : জামায়াতের ডাকা হরতালের কারণে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী উপস্থিত না থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষা বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উপ রেজিস্ট্রার) আহমেদ উল্লাহ।

তিনি জানান, হরতালের কারণে বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত না থাকায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বিভিন্ন বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে পরবর্তী পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner