
_____ফিরোজা সামাদ_____
বাঁধা অাছে মোর ঘরখানি
এক অরণ্যের গভীরে,
নিকানো মেঝে সুখ অাছে
অালতো স্বপ্ন শিখড়ে !!

বোঝেনা মন অচিন যাদুকর
নাটাই ঘোরায় ঘুড়ির,
স্বপ্ন অার জাগরণে মিশালো
স্বপ্ন ভেঙে চুরচুর !!
চেনা মানুষ অচেনা অসময়ে
কতো সুর পড়ে থাকে,
গাইতে বারণ শুনতে বারণ
সময়ে মনের বাঁকে !!
ফুরিয়ে যায় পিছুটানে তার
রাত জাগা প্রদীপশিখা,
সলতে ঢিমেতালের বাসনায়
অাসে অালোকবর্তিকা
সোনার অালো ঝরছে দেখো
ওই যাদুকরের ইচ্ছেয়,
অালোয় অালো ছড়িয়ে যাক
মানুষের অন্তরাত্মায় !!
Lohagaranews24 Your Trusted News Partner