
নিউজ ডেক্স : হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি, হাটহাজারী মডেল থানার ছয় পুলিশ সদস্য ও তিন সোর্সের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে এক ভুক্তভোগী নারী এ মামলা করেন।
আসামিরা হলেন- হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান সোহেল (৩২), হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্র্যাইবু্ন্যাল ২-এ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিরুদ্ধে মামলা করেন। ভুক্তভোগীকে রাসেল হাটহাজারী গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner