Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় চলাচলের রাস্তার উপর ভবনের ছাদ নির্মাণের অভিযোগ

লোহাগাড়ায় চলাচলের রাস্তার উপর ভবনের ছাদ নির্মাণের অভিযোগ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় সরকারি চলাচলের রাস্তার উপর ভবনের ছাদ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জনস্বার্থে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মো. শাহ আলম নামে এক ব্যক্তি চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা সদর বটতলী স্টেশন থেকে পশ্চিম দিকে আলুরঘাট রোড ও দর্জিপাড়া মোনাফ কন্ট্রাকটার সংযোগ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজনসহ অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয় একটি প্রভাবশালী ব্যক্তি ৫-৬ ফুট বর্ধিত করে ছাদ নির্মাণ করায় সড়কের প্রশস্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে জনসাধারণ ও ভারী যানবাহন চলাচলে বাধার সম্মুখিন হচ্ছে। এতে এলাকাবাসী বাধা প্রদান করলে অভিযুক্ত ব্যক্তি কারো কথায় কর্ণপাত করছেন না। যার ফলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হওয়ায় যেকোন সময় শান্তি ভঙের আশংকা রয়েছে।

গত ২৭ আগস্ট বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর তিনি সরেজমিনে তদন্ত করে বিষয়টি চুড়ান্ত না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি আদেশ অমান্য করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। নির্মাণাধীন ভবনের মালিককে সড়কের উপর চলে আসা অংশটুকু অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যতায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!