
এলনিউজ২৪ডটকম : করোনা মহামারির কারণে কঠোর লকডাউনের সময় ঘরবন্দি মানুষদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে ‘লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল’।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর উদ্যোগে ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু হয়েছে। ইতোমধ্যে উপজেলা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল জানান, কঠোর লকডাউনের কারণে মানুষ ঘরবন্দি হয়ে গেছে। অনেক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা থেকে হচ্ছে। তাই কোন মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় তার জন্য ড. নদভী এমপির উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লকডাউনে ঘরবন্দি কেউ ভ্রাম্যমাণ ফ্রি চিকিৎসাসেবা পেতে ০১৮৪৩-৪৯৯৫৫৬ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner