
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলায় আগুনে পুড়ে গেছে অসহায় তিন সহদোরের বসতঘর। বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌড়স্থান নিচার বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন, ওই এলাকার গুনু মিয়ার পুত্র আবদুল হাকিম, আবদুল খালেক ও মোহাম্মদ মুছা।
খবর পেয়ে শুক্রবার বিকেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী মো. ইউনুছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আরো জানান, ক্ষতিগ্রস্তরা খুবই অসহায়। তারা বর্তমানে পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছেন। তাদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner