
নিউজ ডেক্স: সাতকানিয়ায় দেলোয়ার নামের ফল ব্যবসায়ীকে হত্যার মামলায় ইলিয়াস (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তার ইলিয়াস, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে। গ্রেপ্তার ইলিয়াস হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামি।
Lohagaranews24 Your Trusted News Partner