
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়নের লোহারদিঘীর পাড় এলাকায় অবস্থিত স্বাধীন ইন রেস্টুরেন্টকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু।
অভিযানে সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী, এসআই ভক্ত দত্ত ও ইউএনও কার্যালয়ের সমীর চক্রবর্তী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু জানান, অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা-বাসি খাবার পরিবেশন ও নিবন্ধন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় স্বাধীন ইন রেস্টুরেন্টের ম্যানেজার সৈয়দ মোফাচ্ছেল মোস্তফার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার পরিবেশনের জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।

Lohagaranews24 Your Trusted News Partner