
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ আগষ্ট দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন বলে জানান লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃত মোঃ ইলিয়াছ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান এলাকার মৃত আহম্মদ হোসেনের পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এসআই শেখাব উদ্দিন সেলিম। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ ২০ আগষ্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner