
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ও আমিরাবাদ স্কুল রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ১শ পিস ইয়াবা ও জব্দ করা হয়েছে কলাভর্তি একটি ট্রাক।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকার আবদুর রশিদের পুত্র মো. মমতাজ (৩৬), বড়হাতিয়া ইউনিয়নের মিয়াজি পাড়ার আবদুল মোনাফের পুত্র আবদুল আউয়াল (৩০), একই ইউনিয়নের কুমিরাঘোনা চাকফিরানী এলাকার সাহাব মিয়ার পুত্র মো. কাইছার (৩২) ও খুলনা জেলার সোনাডাঙ্গা আদর্শ পল্লী এলাকার মৃত বীর বিশ্বাসের পুত্র জনি বিশ্বাস (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী কলাভর্তি একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় জনি বিশ্বাসের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি ইয়াবাগুলো কক্সবাজার থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এছাড়া অন্যদেরকে আমিরাবাদ স্কুল রোডে অভিযান চালিয়ে ২ হাজার ১শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner