
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহিলাসহ ৩ ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজারের ঈদগাহ ভিলিজার পাড়ার মৃত নাজির হোসেনের পুত্র শামশুল আলম (৪৫), ঈদগাহ জাগির পাড়ার সৈয়দ আহমদের স্ত্রী খালেদা বেগম (৩০) ও একই এলাকার রফিক প্রকাশ বোবা রফিকের স্ত্রী ছালেহা বেগম (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা ইয়াবাগুলো শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রেখেছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner