Home | ব্রেকিং নিউজ | জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: লায়ন হেলাল উদ্দিন

জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: লায়ন হেলাল উদ্দিন

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সবাইকে মানবিক মূল্যবোধ ও ন্যায়ের পথে চলতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে রাজনীতিকে মানুষের পাশে থাকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপরও গুরুত্বারোপ করা হয়।

রোববার (১৫ মার্চ) লোহাগাড়া সদরের এক কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন প্রধান বক্তা ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য যথাক্রমে এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজুল। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!