ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

লোহাগাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় টিলা কাটার প্রতিবাদ করায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুর রহমান প্রকাশ সাজিল (৩৯) নামে এক যুবক গুরতর আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাইদুর রহমান একই ইউনিয়নের ডেপুটি পাড়ার মৃত আবদুস ছাত্তারের পুত্র।

জানা যায়, একই ইউনিয়নের বাগান পাড়া এলাকায় রাতের আঁধারে টিলার মাটি কেটে পাচার করছিল একটি প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় যুবক সাইদুর রহমানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বুত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিকভাবে আহত সাইদুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মিল্লাত-উন-নাহার আইরিন জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তার মাথা ও পায়ে জখম হয়েছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!