
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত মো. বাবুল (৪০) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ আগস্ট) রাতে ইউনিয়নের লেইঙ্গা পুকুর পাড় এলাকায় নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল ওই এলাকার মৃত আবদুল নবীর পুত্র।
পুলিশ জানায়, লোহাগাড়ায় থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী করেন আদালত। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, মঙ্গলবার (১৬ আগস্ট) গ্রেপ্তার বাবুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি মারামারি মামলায়ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner