
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ জুন শনিবার রাতে তাকে নিজ বসতঘর থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাওলানা আবদুল হামিদ উপজেলার পশ্চিম কলাউজানের মাওলানা ফতেহ আলী পাড়ার মৃত মাওলানা ফৌজুল কবিরের পুত্র।

অভিযান পরিচালনা করেন লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০২ সালের এক ডাকাতি মামলার (জিআর ১৬৮/০২) গ্রেফতারী পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়।
আজ ২৩ জুন রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা আবদুল হামিদ ইতোপূর্বেও একাধিক মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন। এছাড়াও মাদক বিক্রির মতো অপরাধের সাথেও জড়িত বলে স্থানীয়রা জানান।
Lohagaranews24 Your Trusted News Partner