
নিউজ ডেক্স : চট্টগ্রামে কলেজ মাঠে (প্যারেড ময়দান) জামায়াত নেতার জানাজাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন। তিনি বলেন, মামলায় জামায়াত-শিবিরের ৮০ থেকে ৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে ছাত্রলীগ কর্মী মো. রাজু বাদি হয়ে মামলাটি করেন বলে জানান ওসি।

শনিবার চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড ময়দান) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজাকে ঘিরে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। মুমিনুল হক আওয়ামী লীগের সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর শ্বশুর।
Lohagaranews24 Your Trusted News Partner