
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ইয়াবাসহ ফিরোজ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক বাগেরহাট জেলার কচুয়া থানার প্রতাপপুর শেখ বাড়ির আমজান হোসেনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি ম্যাজিক গাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ফিরোজ হোসেনের হাতে থাকা ট্রাভেল ব্যাগে তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে গাড়ি পরিবর্তন করে চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেফতার ফিরোজ হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (৪ মার্চ) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner