
নিউজ ডেক্স : নগরীর বন্দর থানা এলাকায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহমুদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আমূল রঞ্জন বণিক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে ৫ নম্বর জেটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। বাংলানিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, “বন্দর এলাকা থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২ জনকে বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মো. মাহমুদ নামে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমূল রঞ্জন বণিক নামে আরেকজনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মো. মাহমুদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner