ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাইসহ গ্রেপ্তার ২

লোহাগাড়ায় বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাইসহ গ্রেপ্তার ২

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বড় ভাইয়ের গরু চুরি করে পাচার করার সময় ছোট ভাইসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আধুনগর খাঁন হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি গরুসহ তারেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মৃত ঈসমাইল হোসেনের পুত্র মো. সেলিম উদ্দিন (৩০) ও একই এলাকার সিএনজি চালিত ট্যাক্সি চালক মৃত মো. সোলাইমানের পুত্র জাহাঙ্গীর আলম (২৫)।

পুলিশ জানায়, সোমবার ভোররাত ৪টার দিকে প্রবাসী মো. শাহ আলমের গোয়াল ঘর থেকে একটি গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে প্রবাসীর ছোট বোন খুরশিদা বেগম জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গরুসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বড় ভাইয়ের গরু চুরির ঘটনায় ছোট ভাইসহ ২ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!