
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার সাবরাং এলাকার মৃত আবদুল জব্বারের পুত্র মো. সুলতান (৪০), নারায়গঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর বেল পাড়ার মৃত আবদুল ওয়াহাবের পুত্র ওহিদুল ইসলাম সুমন (৩২) ও একই এলাকার আশরাফুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (৪০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামমুখী একটি ট্রাকে তল্লাশী করা হয়। এ সময় তাদের কাছে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner