
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে আগুনে পুড়ে গেছে তিন পরিবারের বসতঘর। মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব কলাউজান কানুরাম বাজারের পশ্চিমে কবির মুন্সির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মোস্তাক আহমদ, বদিউল আলম ও নুরুল ইসলাম।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বদিউল আলমের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন মাটির দেওয়াল ও টিনের ছাউনীযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। ততক্ষণে বসতঘরে থাকা অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এস হুমায়ুন কার্ণায়েল জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Lohagaranews24 Your Trusted News Partner