
নিউজ ডেক্স : পটিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে ১০৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছেন। সোমবার ভোররাতে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানায়, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। আজই তাদের বাসে করে সরকারি নির্ধারিত উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে, চট্টগ্রাম জেলার কোনো স্থানে রোহিঙ্গাদের পাওয়া গেলে তাদের প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা, খাদ্য দিয়ে কক্সবাজার শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে অনুরোধ জানান জেলা প্রশাসন।
Lohagaranews24 Your Trusted News Partner