
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা আফিয়ার বাপের পাড়ায় আগুনে মৃত মনির আহমদের পুত্র বেলাল উদ্দিন মেস্ত্রীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ ১০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ নাজিম উদ্দিন।
তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাঁশের বেড়া ও টিনের ছাউটিযুক্ত বসতঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।


তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত বসতঘরের লোকজন বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় কেউ এগিয়ে আসেননি বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner