
নিউজ ডেক্স : কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের মাহারছড়া ব্রীজের পাশ্ববর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৩টার দিকে হিমছড়ি ফাঁড়ির পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।

রামু থানার ওসি আবুল খায়ের বলেন, এলাকাবাসীর দেয়া খবরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জানান ওসি আবুল খায়ের।
Lohagaranews24 Your Trusted News Partner