
____জেসমিন সুলতানা চৌধুরী____
তোমাকে যেদিন আমি প্রথম দেখি
তুমি দিব্যি শুয়েছিলে হাত পা ছড়িয়ে,
কৃষ্ণচূড়া গাছের তলায়
ঝরে পড়া ফুলের লাল গালিচায়।
অবাক বিস্মিত নয়নে
তাকাই দু’জনে
একটু লজ্জিত হবার ভানে চাইলে জানতে,
কেন আমি সেখানে।
বলেছিলাম,
বসন্ত সাজিয়েছে বাসরসজ্জা আনাচেকানাচে সারা দেশের,
সে অপরূপ দৃশ্য ধারণে ঘুরছি বুকে আমি ধরিত্রীর।
কেউ যেন নিজ হাতে সাজিয়েছে এই দুর্লভ লাল গালিচা।
তাতেই তুমি করছ অবগাহন বানিয়ে লাল বাগিচা।

বললে তুমি,
অবাক হওয়ার নেই কিছুই
আমি এমনই।
চেয়ে দেখ,
ফাগুন হাওয়ায় দুলছে ঝুলে থাকা থোকা থোকা কৃষ্ণচূড়া,
যেন লাল সবুজের ছাউনিতে ঢাকা
যেন কোন চিত্রকরের হাতে রংতুলিতে আঁকা।
আমার এই নিঃসঙ্গ জীবনে,
প্রকৃতির মায়াবী রূপ আস্বাদনে
একাকী এই দূর নির্জনে।
Lohagaranews24 Your Trusted News Partner