
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দোকানে ঢুকে নগদ টাকা ও মোবাইল সেট চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর বটতলী স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল মন্নান (৩৫) থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের আমজাদ আলী মাস্টার পাড়ার নুর আহমদ টিপুর পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মন্নান ও ফরিদুল আলম দুজনে দীর্ঘদিন যাবত লোহাগাড়া ফ্রুটস গার্ডেন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ঘটনারদিন ম্যানেজার সাহাব উদ্দিন দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক চোর ভেতরে প্রবেশ করে ম্যানেজারের পকেটে ও ক্যাশ বক্সে থাকা নগদ ১ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে সকাল ৭টার দিকে ম্যানেজারের ঘুম ভাঙলে ক্যাশ বক্স ভাঙা ও সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন। তিনি জানান, চোরকে শনাক্ত করতে বিভিন্নভাবে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner