ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | ফুটসাল জাতীয় দলে লোহাগাড়ার তৌহিদ

ফুটসাল জাতীয় দলে লোহাগাড়ার তৌহিদ

এলনিউজ২৪ডটকম: ফুটসাল জাতীয় দলে স্থানে পেয়েছেন লোহাগাড়ার তৌহিদুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের লোহার দিঘীর পাড়ের পূর্ব পাশে দফাদার পাড়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এস এম চিশতী।

জানা যায়, আগামী মাসের ২০ থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়ায় এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্ব খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। এ জন্য অভিজ্ঞ ইরানি ফুটসাল প্রশিক্ষক সাঈদ খোদারাহমিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লম্বা বাছাইপর্ব পেরিয়ে আজ ২৪ সদস্যের জাতীয় ফুটসাল দল ঘোষণা করেছে বাফুফে।

বাংলাদেশ জাতীয় ফুটসাল দলে রয়েছেন মাহমুদুল হাসান কিরণ, মেহরাব হোসাইন অপি, প্রেনচং ম্রো, মোস্তাজিব খান, কাজী ইব্রাহিম আহামেদ মৃদুল, মোহাম্মদ তুহিন, লোহাগাড়ার তৌহিদুল ইসলাম, সামসুদ্দিন খান লিমন, ইনতিসার মোস্তফা চৌধুরী, ফায়েদ আজিম ইফতি, নাইম হাসান, মনজুরুল করিম, শেখ আসিফ ইমরান, আবির হোসাইন, ফয়েজ আহমেদ পিয়াস, মইন আহমেদ, শ্রাবণ মেহেদী শাকিল, রাজন সরকার, ফয়সাল হোসাইন, জুবায়ের আহমেদ শান্ত, তাজওয়ার বিন কাশেম নিটল, সাগর সরকার, তাওহীদ হোসাইন নোমান এবং রাহবার খান স্মরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!