
নিউজ ডেক্স : আগামী শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোতে এমবিবিএসের ভর্তি পরীক্ষা হবে ৫ অক্টোবর। ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষা হবে ৯ নভেম্বর।
মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৭ আগস্ট এবং আবেদন জমা দেয়ার শেষ সময় ১৮ সেপ্টেম্বর। বিডিএসে ভর্তিতে অনলাইনে আবেদন জমা দেয়ার সময় ১৬ অক্টোবর থেকে ২৭ অক্টোবর। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।
Lohagaranews24 Your Trusted News Partner