
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন এলাকা থেকে চুরি হওয়া একটি নোয়া মাইক্রোবাসসহ সাদ্দাম হোসেন (২৫) ও মো. হারুন (২৮) নামে গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম হোসেন জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী সাতবাড়িয়া হাজী পাড়া এলাকার নুরু মোহাম্মদের ছেলে। হারুন একই থানাধীন লালুটিয়া গ্রামের আব্দুল গনির ছেলে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করা হয়েছে।
-সিটিজি টাইমস
Lohagaranews24 Your Trusted News Partner