
এলনিউজ২৪ডটকম: ১১ দলীয় জোটভুক্ত ইসলামী দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রেীয় নায়েবে আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী (৮৩) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৭ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি চট্টগ্রামের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার মৃত্যুতে আলেম-ওলামা ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার (৯ মে) দুপুর ২টায় পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner