
নিউজ ডেক্স : বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি সেতু এলাকায় র্যাবের সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলির খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

র্যাব জানায়, র্যাব সদস্যরা রেমাক্রি সেতু এলাকায় অভিযান চালালে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরের কাছে ‘গোলাগুলি’র পর নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বান্দরবান থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৫ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
ওই সময় র্যাব জানিয়েছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া সামরিক সদস্য। পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ’র তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ নিচ্ছিল তারা। -আজাদী অনলাইন
Lohagaranews24 Your Trusted News Partner