
নিউজ ডেক্স : কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন বিচারক।
সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামির উপস্থিতিতে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল রায় পড়া শুরু করেন।
এসময় এজলাসের এক কোণে চিন্তিত ও বিমর্ষ অবস্থায় ওসি প্রদীপকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্য আসামিরা একে অন্যের সঙ্গে কথা বললেও ওসি প্রদীপ একা চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন।

এর আগে দুপুর ২টার দিকে ৯ পুলিশ সদস্য, তিন এপিবিএন সদস্য ও তিন স্থানীয় বাসিন্দাসহ ১৫ অভিযুক্তকে আদালতে আনা হয়। -জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner