
নিউজ ডেক্স : দুই ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট (টিকা সনদ) থাকলে করোনা পরীক্ষা করানোর প্রয়োজন হচ্ছে না দুবাই-শারজাহসহ সংযুক্ত আরব-আমিরাতগামী যাত্রীদের।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বেশ কিছুদিন আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয় জানিয়ে এই দুই কর্মকর্তা বলেন, নির্দেশনা জারির পর থেকেই তা কার্যকর হয়েছে। অর্থাৎ এখন কোনো যাত্রীর দুই ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট থাকলে তার আর আরটিপিসিআর টেস্ট করানোর প্রয়োজন হচ্ছে না।

ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়েই তিনি দুবাই-শারজাহসহ সংযুক্ত আরব-আমিরাত যেতে পারছেন। তবে ভ্যাকসিন সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে আগের মতো আরটিপিসিআর টেস্ট নেগেটিভ সনদ দেখাতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner