
চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদ্য রিজিয়া রেজা চৌধুরীর পাঠানো ত্রাণ ও ইফতার সামগ্রী লোহাগাড়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ভেট্টু সওদাগরের বাড়ি প্রাঙ্গণ থেকে এলাকার কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে এ সামগ্রী তুলে দেন লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মো. জহির উদ্দিন ও আহবায়ক কমিটির সদস্য সাইফুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, যুবলীগ নেতা জাফর আহমদ, জেয়াবুল হক ও সালাউদ্দিন সিকদার প্রমুখ।

যুবলীগ নেতা সাইফুল হাকিম বলেন, রমজান ও চলমান করোনা পরিস্থিতিতে ঘরে আটকে পড়া খেটে খাওয়া ও অসহায় মানুষের জন্য ড. নদভী এমপি ও নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর পাঠানো ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করেছি। প্রথম পর্যায়ে ৫শ পরিবারের মধ্যে ১শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা এবারে পায়নি তাদের আগামীবার দেয়া হবে ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner