
দৈনিক যায়যায়দিন লোহাগাড়া প্রতিনিধি আবদুল জব্বার ফিরোজের পিতা মো. সামশুল আলম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে……রাজেউন)। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় কক্সবাজারে ইসলামপুর এলাকায় পৈত্রিক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবত লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান মাওলানা পাড়ায় বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় নামাজে জানাজা শেষে পৈত্রিক বাড়ির কবরস্থানে দাফন করা হবে। জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য রোগে ভূগছিলেন।
সাংবাদিক আবদুল জব্বার ফিরোজের পিতার মৃত্যুতে লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এম. এম. আহমদ মনির ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনিসহ ফোরামের সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner