
নিউজ ডেক্স: আসছে বছরের ফেব্রুয়ারি থেকে বোয়ালখালীবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।কালুরঘাট সেতু নিয়ে উপদেষ্টা বলেন, আশা করছি, ফেব্রুয়ারি মাস থেকে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে।


বিদ্যুৎখাতে সুখবর আছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে।
সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner