
_______আফরোজা রানা_______
ফেলে আসা সেই স্মাৃতির পাতা
আজ যে শুধু কয় কথা।
ছোট বেলার সেই আঙ্গিনা
আজ কাঁদে আমায় বিনা।

যে বাড়ীতে খেলেছি আমি
করেছি ছুটোছুটি।
আজ সে আমার কাছে
মনে হয় শুধুই স্মৃাতি।
বাবা দিয়েছে আদর আমায়
মা দিয়েছ শাসন।
ভাইবোনের ছিলাম দুলালী
করেছে তারা আপন।
সেইদিনের সেই বউ
সাজা আজও ভূলিনি।
মেয়ে থেকে আজ আমি
হয়েছি গৃহিনী।
একদিন হয়তো হারিয়ে যাবো
থাকবেনা আমার কিছু।
আমার কথা ভূলবেনা ওরা
স্মৃাতি নিবে শুধু পিছু।
Lohagaranews24 Your Trusted News Partner