
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার কলাউজানে ৯ লাখ টাকার ইয়াবাসহ কুতুব উদ্দিন (৩৯) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের গাবতল এলাকার এক মুদির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা গাইনার পাড়ার মো. হাবিবুল্লাহর পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গাবতল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে দেহ তল্লাশী করে কোমনে বিশেষ কায়দায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তার কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner