
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা চুনতির আশেকে রসুল (স.) অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রা.আ:) শাহ্ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক চুনতিতে ১৯ দিন ব্যাপী ৪৭তম সীরতুন্নবী (সা.) মাহফিলের আগামীকাল ১৯ ডিসেম্বর মঙ্গলবার সমাপনী দিবস। সমাপনী দিবস সকাল ৯টায় শুরু হয়ে আগামীকাল বুধবার ফজর নামাজের পূর্বে খুতবায়ে ছদর, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।
এ সমাপনী দিবসে দেশের বিশিষ্ট ওয়ায়েজীন ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও সরকারী-বেসরকারী, উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিবিদগণ উপস্থিত থাকবেন।

এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগদান করার জন্য সীরত কমিটির সভাপতি শাহ্ সাহেব কেবলার দৌহিত্র মাওলানা আব্দুল মালেক ইবনে দীনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার অনুরোধ জানিয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner