
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা এলাকায় ১৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন (১৬) ওই এলাকার প্রবাসী ফজলুল হকের পুত্র ও পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয় মেম্বার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। একইদিন বিকেলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় মোজাফফর আহমদ তার বাড়ি থেকে দোকানে বিদ্যুৎ সংযোগ (সাইট লাইন) নেয়। ওই বিদ্যুৎ লাইন নিহতের বাড়ির উপর দিয়ে যায়। ঘটনারদিন তাদের বসতভিটার গাছ কর্তন করার সময় বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। অসাবধান বশতঃ বিদ্যুৎ লাইনের তার সরাতে দিয়ে সে (মোজাম্মেল) বিদ্যুৎস্পৃষ্ট হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner