
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকা পড়া বন্যহাতিটি ‘গ্যাংগ্রিন’ (পচনশীল ঘা) রোগে আক্রান্ত। হাতিটির পায়ে এ রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন পদুয়া ফরেষ্ট রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন।
তিনি জানান, আজ ৯ নভেম্বর সকাল ৯টা থেকে হাতিটি উদ্ধার কাজ শুরু করা হয়। আটকা পড়া কাদা মাটি থেকে হাতিটি উদ্ধার করে পরিস্কার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাতির গায়ে কাদা মাটি ধোয়া-মোছা করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, হাতিটি বয়স্ক ও ইতোপূর্বে বাচ্চা প্রশবের পর দুর্বল হয়ে পড়েছে। তবে হাতিটি বাঁচবে কিনা তা নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে, কাদা মাটিতে আটকা পড়া হাতিটি উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় এলাকার উৎসুক জনতার ভিড় জমে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা থেকে কাদা মাটিতে আটকা পড়ে এক বন্যহাতি।
Lohagaranews24 Your Trusted News Partner